Header Ads

Header ADS

সিরাজগঞ্জে ৩০ কোটি টাকায় নির্মিত হলো 'আল-আমান বাহেলা খাতুন' জামে মসজিদ

২৩ এপ্রিল,২০২১


সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে ৩০ কোটি টাকায় নির্মিত আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে । মসজিদটি দৃষ্টিনন্দন স্থাপত‌্যশৈলীর অনুপম নিদর্শন ।

শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের মধ‌্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌর ভবনের দক্ষিণে অবস্থিত এ মসজিদ উদ্বোধন করা হয় ।

সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভার মুকন্দগাঁতী মহল্লায় আড়াই বিঘা জমির ওপর নির্মিত হয়েছে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ । মসজিদটির নির্মাণশৈলী দৃষ্টি কেড়েছে

অনেকের । দেশের অন্যতম সুন্দর মসজিদ এটি ।


স্থানীয়রা জানিয়েছেন, মুকুন্দগাঁতীর বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার ২০১৬ সালের সেপ্টেম্বরে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । নিজস্ব অর্থায়নে ছেলে আমানুল্লাহ সরকার ও মা বাহেলা খাতুনের নামে ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স’ নির্মাণ শুরু করেন তিনি । মসজিদ নির্মাণে প্রতিদিন ৫০ জন শ্রমিক কাজ করেন । নির্মাণকাজ শেষ হতে সাড়ে চার বছরেরও বেশি সময় লেগেছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়নাভিরাম দ্বিতল এ মসজিদের ওপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও আটটি গম্বুজ আছে । মসজিদের দুই পাশে আছে ১১তলা ভবনের সমান (১১০ ফুট) উঁচু মিনার । মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে সূক্ষ্ম কারুকাজ নজর কাড়ে মুসল্লিদের । মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা, সাদাটে টাইলস । চত্বরে পরিকল্পিতভাবে লাগানো সবুজ ঘাস । সবকিছু মিলে অনন্য সৌন্দর্য্য ছড়িয়েছে । রাত হলেই আলোর ঝলকানিতে অপরূপ রূপে শোভিত হয় মসজিদটি । চারদিকে রঙ-বেরঙের আলোকসজ্জা দূর থেকে আকৃষ্ট করে । মসজিদের ভেতের আছে একাধিক ঝাড়বাতি । মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে ।  

আল্লাহ সুবহানাহু তায়ালা আমাকে যদি কখনো সুযোগ দান করেন তবে বড় একটা মসজিদ সহ মাদরাসা কমপ্লেক্স নির্মানের স্বপ্ন দেখি । আল্লাহ দয়া করে কবুল করুন, আমিন।

No comments

Theme images by piskunov. Powered by Blogger.