ইউরোপীয়ান সুপার লিগ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশী ফুটবল প্রেমীরা কি বলছেন.?
ESL/European Super League!
বর্তমানে সবচেয়ে আলোচিত-সমালোচিত বিষয় হচ্ছে সুপার লীগ! এটা সম্পূর্ণ নতুন একটা লীগ যার প্রেসিডেন্ট বর্তমান রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ এবং ভাইস প্রেসিডেন্ট ইউরোপ শীর্ষ ক্লাবগুলোর প্রধান ব্যক্তিরা! তারা ইউরোপের টপ দল গুলোকে এই লীগে জয়েন করার জন্য প্রতিটা দলকে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার করে জয়েনিং অফার করেছে এবং বার্সা-রিয়াল সহ লীগের সব বড় বড় ক্লাবগুলোই তাদের ইনভাইটেশন এক্সেপ্ট করে নিয়েছে!
অন্যদিকে সাথে সাথেই উয়েফা এবং ফিফাও ঘোষণা দিয়েছে যারা এই নতুন লীগে জয়েন করবে তারা কোনো লীগ খেলতে পারবে না, চ্যাম্পিয়নস লীগ খেলতে পারবে না এবং নতুন এই সুপার লীগে খেলা প্লেয়ারগুলো কখনো কোনো ন্যাশনাল ম্যাচও খেলতে পারবে না কারণ সব জায়গা থেকেই তাদের ব্যান করা হবে!
আর নতুন সেই সুপার লীগে মেইন ১৫ টা টিমের জন্য কোনো রেলিগেশন থাকবে না তারা যতো খারাপ ই খেলুক না কেনো তারা বাদ পড়বে না অন্যায় হবে ছোট ক্লাবগুলোর সাথে! তাছাড়া সুপার লীগে তখন প্রায় প্রতিদিনই বড় বড় টিমের সাথে বিগ ম্যাচ হওয়ায় এখনকার মতো তখন আর বিগ ম্যাচের প্রতি ফিলিংস টাও থাকবে না, এছাড়াও সুপার লীগের উইনার প্রাইজমানি করা হয়েছে ৪০০ মিলিয়ন যা চ্যাম্পিয়নস লীগে ছিলো ৮২ মিলিয়ন! অর্থাৎ সব বড় বড় ক্লাবগুলো এই লীগে নাম লেখানোর কারণ ই হচ্ছে এখানে সব টাকার খেলা!
ইতিমধ্যেই চলতি সিজনের চ্যাম্পিয়নস লীগ ও বন্ধ করে দেয়া হয়েছে এবং দিনশেষে যদি তাদের এই সুপার লীগ ই বাস্তবায়ন হয় তাহলে মেসি রোনালদোর মতো প্লেয়ার রাও ন্যাশনাল টিমের হয়ে আর ম্যাচ খেলতে পারবে না, ২০২২ বিশ্বকাপ খেলতে পারবে না!
এখন কথা হচ্ছে আমাদের হাতে কিছুই নেই, আমাদের কিছু করার ও নেই বাট শেষ পর্যন্ত ফিফা যদি এই সুপার লীগকে মেনে না নেয় তাহলে এইযে ফুটবলের প্রতি আমাদের এত্তো এত্তো ইমোশন তার কি হবে?
সোশ্যাল মিডিয়াগুলোতে এমন টাই বলছেন বাংলাদেশের ফুটবল প্রেমিরা। 💔


No comments